শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদের সামনে নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মুন্না সবশেষ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ক্রীড়া উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আজম মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গত ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা হয়। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ