শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার ( ২ আগষ্ট) রাঙ্গাটুঙ্গি জঙ্গলবিলাস এলাকায় ১১ হাজার বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে যায়, শিশুরা সেখানে খেলতে গেলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শক লাগে শিশুদের।

এসময় স্থানীয় লোকজন শিশুদের দেখতে পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসকে খবর দেয় এবং শিশুদের উদ্ধার করে। রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক, তাদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং  অপরজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহত শিশুরা হলেন হাটগাঁও গ্রামের ফারুকের পুত্র নীরব (১২) শফিকুল ইসলামের পুত্র কোরবান আলী (১৩) আবুল কালামের পুত্র আলিফ(১৩) আনোয়ারের পুত্র অভি(১৩)একরামুলের পুত্র আসিক (১৩)।

এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎতের ডিজিএম এনামুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের বিদ্যুৎতের লাইন ফল্ট ছিল,চেক করতে গিয়ে শিশুরা বিদ্যুতায়িত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ