শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলোচিত ব্যবসায়ী ইসহাক আলী হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানা গ্রেফতার

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি / ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলোচিত ব্যবসায়ী ইসহাক আলী হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানা ধরা পড়েছেন। ঘটনার চার বছর পর ভারতে পালিয়ে থাকা অবস্থায় ধরা পড়েন তিনি। সম্প্রতি ভারতের পুলিশ তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করার সময় বিজিবির হাতে আটক হন মাসুদ। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ।

পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জুলাই ভোরে পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই-জাবরহাট মাঝাপাড়া সড়কের দক্ষিণ পাশে পুকুরপাড়ে খুন হন স্থানীয় কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসহাক আলী (২৮)। ওইদিনই নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। তারা হলেন— জাবরহাট গ্রামের নয়ন (২০), মাধবপুর গ্রামের আরিফুল ইসলাম (৩২) ও চন্দরিয়া গ্রামের মেজবাউল ইসলাম (১৮)। তবে মামলার প্রধান আসামি চন্দরিয়া গ্রামের নুরুল মেম্বারের ছেলে মাসুদ রানা ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলোচিত ব্যবসায়ী ইসহাক আলী হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানা ধরা পড়েছেন। ঘটনার চার বছর পর ভারতে পালিয়ে থাকা অবস্থায় ধরা পড়েন তিনি। সম্প্রতি ভারতের পুলিশ তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করার সময় বিজিবির হাতে আটক হন মাসুদ। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ।

পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জুলাই ভোরে পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই-জাবরহাট মাঝাপাড়া সড়কের দক্ষিণ পাশে পুকুরপাড়ে খুন হন স্থানীয় কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসহাক আলী (২৮)। ওইদিনই নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। তারা হলেন— জাবরহাট গ্রামের নয়ন (২০), মাধবপুর গ্রামের আরিফুল ইসলাম (৩২) ও চন্দরিয়া গ্রামের মেজবাউল ইসলাম (১৮)। তবে মামলার প্রধান আসামি চন্দরিয়া গ্রামের নুরুল মেম্বারের ছেলে মাসুদ রানা ঘটনার পরপরই ভারতে পালিয়ে যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ