শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশা আরোহীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

দিনাজপুরের চিরিরবন্দরে দশমাইল হাইওয়ে মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অটোরিকশা আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে দিনাজপুর-রংপুর মহাসড়কের দশমাইল এলাকায় সরকার ভাটার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মিলি আক্তার (২৬)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ঢেলাপীর গ্রামের মো. চানবাছারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলি আক্তার ফতেজংপুর ইপিজেড থেকে অটোরিকশায় করে ঢেলাপীর গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। সরকার ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দিনাজপুরগামী ট্রাক অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মিলি আক্তার সড়কে পড়ে গেলে ট্রাকটি তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ