শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ঝড় উপেক্ষা করে এগিয়ে চলেছি, গাজার অবরোধ আমরা ভাঙবোই: ফ্লোটিলা থেকে শহিদুল আলম

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

গাজামুখী ত্রাণবহরের সর্বশেষ এবং বৃহত্তম জাহাজ ‘কন্সায়েন্স ফ্লোটিলা’ থেকে একটি বার্তা পাঠিয়েছেন জাহাজের উপরের ডেকে থাকা শহিদুল আলম।

গ্রিক কর্তৃপক্ষের কাছ থেকে ঝড়ের সতর্কতা আসা সত্ত্বেও তাঁদের এই মানবিক মিশন অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

শহিদুল আলম বলেন, ‘গত রাতে আমরা ঝড়ের কবলে পড়েছিলাম। ক্যাপ্টেন জাহাজের গতি বাড়িয়েছিলেন যাতে আমরা ঝড়ের থেকে এগিয়ে থাকতে পারি। এখন ঝড় এবং বজ্রপাত চলে গেছে, বৃষ্টিও থেমে গেছে।’

তিনি আরও জানান, তাঁদের জাহাজ বহরের বাকি জাহাজগুলো থেকে বর্তমানে কিছুটা পিছিয়ে আছে। সামনের জাহাজগুলো ইতিমধ্যেই হামলার শিকার হয়েছে। এই প্রতিকূলতা এবং ভয়ভীতি প্রদর্শনের পরও তাঁরা দমে না গিয়ে গাজার দিকে এগিয়ে চলেছেন।

শহিদুল আলমের দৃঢ় প্রত্যয়, ‘এই অবরোধ আমরা ভাঙবই। ফিলিস্তিন মুক্ত হবে।’

ফ্লোটিলার একাধিক জাহাজ ইসরায়েলি বাহিনীর হাতে আটক এবং বহু কর্মী গ্রেফতার হওয়ার পরেও সর্বশেষ জাহাজটির এই অবিচল যাত্রা আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ