শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

জামায়াতের শৃঙ্খলা-সততা সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত : প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে; যা সব দলের অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে জামায়াত আমিরকে নিয়ে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। স্ট্যাটাসে তিনি জামায়াত আমিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

তিনি লেখেন, হার্ট সার্জারির পর বিশেষ করে শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং সালাত ও দোয়ায় তার জন্য প্রার্থনা করছি।

স্ট্যাটাসে শফিকুল আলম আরও বলেন,অনিশ্চয়তায় ভরা এক সময়ে তার (শফিকুর রহমান) শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশগ্রহণের মানসিকতা বিশেষভাবে চোখে পড়ার মতো। তার নেতৃত্বে জামায়াতের ভেতরে শৃঙ্খলা ও সততার যে সুনাম গড়ে উঠেছে, তা সব রাজনৈতিক দলের জন্যই অনুসরণযোগ্য উদাহরণ।

সবশেষ তিনি লেখেন, তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন- এই প্রার্থনাই করছি। তার জন্য শান্তি ও মানসিক শক্তি কামনা করছি। ইনশাআল্লাহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ