শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

জামায়াতের বিপক্ষে কথা বললে তাদের বট টিম হাজির হয়ে যায় : হান্নান মাসউদ

ডেস্ক রিপোর্ট / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

জামায়াতের বিপক্ষে কথা বললে তাদের বট টিম হাজির হয়ে যায়, গালাগাল করে এমনকি শারীরিকভাবে আঘাত করতেও আসে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময় কেউ ভিন্নমত প্রকাশ করলে ট্রায়াল চলত, হামলা হতো—এখনো একই চিত্র দেখা যাচ্ছে। কারো বিরুদ্ধে, বিশেষ করে জামায়াতের বিরুদ্ধে কথা বললে তাদের বট টিম হাজির হয়ে যায়, গালাগাল করে, এমনকি শারীরিকভাবে আঘাত করতেও আসে। আওয়ামী লীগের সময় বলা হতো শেখ মুজিব বা শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলা যাবে না।

এখন বলা হয়, আমাদের আমিরের বিরুদ্ধেও কিছু বলা যাবে না।’ সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে হান্নান মাসউদ এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, ‘জুলাই সনদে যারা সই করেছে তাদের অন্তত ৯৫ শতাংশ লোকের পরিবারের সন্তানরা বাংলাদেশে নেই। তারা এই বাংলাদেশকে ধারণ করে না। যদি তারা সত্যিই জুলাই অভ্যুত্থানকে গ্রহণ করত, তাহলে আইনি ভিত্তি ও কার্যকারিতা নিশ্চিত না করে এই সনদের তামাশায় তারা অংশ নিত না। যাই হোক, তাদের রাজনৈতিক অবস্থান থাকতে পারে। আমরা সেই অবস্থানকে শ্রদ্ধা করি। কিন্তু এনসিপির রাজনৈতিক অবস্থান এখনো জুলাইয়ে আটকে আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ