শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত’, আমির হামজার বক্তব্যর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে: শিশির মনির

ডেস্ক রিপোর্ট / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

একের পর এক বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন জনপ্রিয় বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সম্প্রতি ‘১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি’—এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছিলেন তিনি। আর সেই ওয়াজ মাহফিলের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমগুলোতে। আর তাতে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

এরপর ক্ষমাও চান। এরইমধ্যে আলোচনায় উঠে এলো তার আরেক বক্তব্য। জামায়াতকে ভোট দিলেই বেহেশত নিশ্চিত, সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন তিনি। যা ঘিরে চলছে আলোচনা-সমালোচনা।

তবে আমির হামজার এ বক্তব্যের সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে আমির হামজার প্রসঙ্গে কথা বলেন শিশির মনির। প্রশ্ন উঠে, বার বার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা। সর্বশেষ জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, জামায়াত এটা বিশ্বাস করে কিনা? জবাবে শিশির মনির বলেন, ‘তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না এটা সঠিক। জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে। এই প্রপাগান্ডাটা আই ডোন্ট থিংক ইটস গুড।’

আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিশির মনির বলেন, ‘আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনি নাই। কিন্তু আমি আজকে এখান থেকে বের হয়ে আমি এটা দেখবো এবং আমি আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিতে আনবো। যে কেউ এমনকী আমিও যদি এরকম বলে থাকি তাহলে এটা যেন ইমিডিয়েটলি স্টপ করা হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ