শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

জাতীয় প্রেসক্লাবে শিক্ষক সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত শান্তিপূর্ণ এমপিওভুক্ত শিক্ষক সমাবেশে পুলিশের হামলার ঘটনায় সারাদেশের শিক্ষক সমাজে ক্ষোভের ঝড় উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পঞ্চগড় সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজের শিক্ষকেরা সমাবেশ করেছেন। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা জেলা শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী শহিদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন। আমাদের দাবী তো অযৌক্তিক ছিলনা, আমরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দাবী করেছি কিন্তু সরকার হাস্যকরভাবে, ৫০০ টাকা বৃদ্ধি করেছে যা শিক্ষক সমাজের জন্য চরম লজ্জার ও অপমানের।উপস্থিত বক্তারা চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা এবং কর্মচারী ও শিক্ষকদের উৎসব ভাতা ৭৫% করার দাবীও জানান। সমাবেশে বক্তারা বলেন, দেশের শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশি হামলা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। শিক্ষকরা জাতির বিবেক, তাদের ওপর এমন দমননীতি সরকারের স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ।

বক্তারা সতর্ক করে বলেন, শিক্ষক সমাজকে দমন করে কোনো সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের দায়িত্ব যাদের কাঁধে, তাদের সঙ্গে এমন আচরণ শিক্ষার প্রতি সরকারের উদাসীনতারই প্রমাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ