শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চায় ভারত

স্থানীয় রিপোর্ট / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান বলেছেন, জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চায় ভারত। আর এর লক্ষ্য হলো- আওয়ামী লীগকে পুনর্বাসন করা।

রোববার (২৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফারুক হাসান বলেন, জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেয়, তবে তারা একশর বেশি আসনে জয়ী হতে পারে। কারণ এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সব সংস্থা এখনো আওয়ামী লীগের নিয়ন্ত্রণে।

তিনি দাবি করেন, পুলিশের শতকরা ৮০ ভাগ সদস্য এবং প্রশাসনের ৭০ ভাগ লোক আওয়ামী লীগের সমর্থক। এমন একপেশে পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে লড়লে নিশ্চিতভাবেই ভালো ফল করবে।

ফারুক হাসান বলেন, সরকার যদি চায়, তাহলে ফেব্রুয়ারি কেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলেও তাদের কোনো আপত্তি নেই। তবে শর্ত একটাই—আসন্ন নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে এবং সেরকম নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। প্রশাসনকে পুনর্গঠন করতে হবে। প্রার্থীদের নির্ভয়ে ও নির্বিঘ্নে প্রচারণার নিরাপত্তা নিশ্চিত করার নিশ্চয়তা সরকারকে দিতে হবে।

তিনি বলেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হলেই গণঅধিকার পরিষদ ভোটের দিকে এগোবে। অন্যথায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে তারা বিশ্বাস করেন না।

সংবাদ সম্মেলনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ