শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

ডেস্ক রিপোর্ট / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাঈমের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনীতি, ছাত্রদল ও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, নাজমুল হাসান নাঈম সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে। সম্প্রতি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন গ্রুপে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এক মিনিটের ভিডিওটিতে দেখা গেছে, ছাত্রদল নেতা নাঈম একজন যুবতীর সঙ্গে একটি কক্ষে অন্তরঙ্গ সম্পর্কে লিপ্ত হয়েছে। এবং তাদের মধ্যেই একজনই ভিডিওটি ধারণ করেছে। ভিডিওটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

এ বিষয়ে ছাত্রদলের ওয়ার্ড সভাপতি নাজমুল হাসান নাঈম সংবাদকর্মীদের কাছে দাবি করেছেন, ‘একটি চক্র ওই মেয়েটির সঙ্গে প্রতারণা করেছে। ২০২১ সালে আমার সঙ্গে তার সম্পর্ক ছিল। সে মজার ছলে ভিডিওটি করেছিল। পরে মেয়েটি তার মোবাইল ফোন সারাতে দেয়ার পর সম্ভবত সেখান থেকে ভিডিওটি ছড়িয়েছে। এটি সম্পূর্ণভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য পরিকল্পিতভাবে এটি ছড়ানো হচ্ছে।’

তবে বিষয়টি অস্বীকার করে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রফিক মৃধা বলেন, ‘নাঈম কিছুদিন আগে ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় কারাগার থেকে জামিনে বের হয়েছে। তবে সে ছাত্রদলের কেউ নয়। আমাদের কমিটিতে তার কোনো নাম নেই। ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় ছাত্রদল নেবে না।’

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় নানামুখী আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড দুঃখজনক। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘রাজনৈতিক নেতাদের কাছ থেকে এমন কাজ কাম্য নয়। এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ