শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

চিলমারী নদীবন্দরে অরক্ষিত হাউজ, প্রাণ গেলো তিন বছরের শিশুর

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরের অরক্ষিত হাউজে পড়ে গিয়ে তিন বছরের এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর)  সকাল পৌনে ৮ টার দিকে চিলমারী নদীবন্দরে এ ঘটনা ঘটেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য রুকনুজ্জামান স্বপন।

নিহত শিশুর নাম শামীম (৩)। সে রমনা মডেল ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে।

অভিযোগ ওঠেছে,  বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এর আগেও দুইটি শিশু ওই একই হাউজে পড়ে যায়। তবে তাদের ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে ওই সময়ে সংশ্লিষ্টদের একাধিক বার হাউজ সংরক্ষণ করার কথা জানালেও এখনো অব্যবস্থাপনা পড়ে আছে।

জানা গেছে, নির্মাণাধীন বন্দরের একটি অংশে হাউজ ছিল উন্মুক্ত অবস্থায়। ভিতরে পানি জমে ছিল। ঘটনার দিন সকালে নিহত শামীম ওইদিকে গেলে সেই অরক্ষিত হাউজে পড়ে মারা যায়।

চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ