শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

চিলমারীতে ব্রহ্মপুত্রে নিখোঁজের ১ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়ার এক ঘন্টা পর এক যুবকের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

রবিবার (৩১ আগষ্ট) বিকেল ৩টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের ভট্রপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইন চার্জ (আইসি) ইমতিয়াজ কবির।

নিহত ওই যুবকের নাম বিপ্লব (৩০)। তিনি ওই ইউনিয়নের সাতঘরি এলাকার ছমছেল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত যুবক বিপ্লব দুপুরে ঝাঁকি জাল দিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। নদে জাল ফেলতে গিয়ে স্রোতের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজা খুঁজির ১ ঘন্টা পর ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করে।

চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইন চার্জ (আইসি) ইমতিয়াজ কবির জানান, নিখোঁজের ১ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ