শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

চিলমারীতে পুলিশ সদস্যের রাজকীয় বিদায়

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

দীর্ঘ সময় দেশ ও জনকল্যাণে কাজ করে চিলমারী থেকে অবসরে এক পুলিশ সদস্য।  ২৯ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন চিলমারী মডেল থানার পুলিশ সদস্য মোঃ মোশারফ হোসেন। কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় এই সংবর্ধনা দিলেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম। শনিবার বিকালে থানা চত্বরে পুলিশ কনস্টেবল মোঃ মোশারফ হোসেনের জন্য এই বিদায় সংবর্ধনার আয়োজন করেন। চিলমারী মডেল থানার পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। এসময় উক্ত অবসর জনিত বিবাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ মাসুদ রানা।  বক্তব্য রাখেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, সেকেন্ড অফিসার ইয়াছিন আলী, এসআই মোঃ আসাদুজ্জামান, এসআই আরিফ মাহমুদ আপেল , এএসআই  রুস্তম আলী, সবুজ মিয়া, কনস্টেবল মাসুদ। বিবাদ অনুষ্ঠান শেষে একটি গাড়ি সাজিয়ে কর্মস্থল থেকে তার নিজ বাস ভবন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নিজ গ্রামে পৌঁছে দেওয়া হয়। এর আগে সহকর্মীরা ভালোবাসার সঙ্গে বিদায় দেন এই পুলিশ সদস্যকে। এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।  পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ  এমন আয়োজনে খুশিতে আত্তহারা পুলিশ কনস্টেবল মোঃ মোশারফ হোসেন। এ আয়োজনে কর্মজীবনের শেষে এক সুখস্মৃতি দিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। চাকুরী জীবন শেষে একজন কনস্টেবলকে এমন রাজকীয় বিদায় নজর কেড়েছে চিলমারীসহ অবসরে যাওয়া পুলিশ সদস্যের এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ