শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

চিলমারীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোরগাছ বাজার এলাকায় পানিতে পড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

এতথ্য নিশ্চিত করেছেন রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আঁকা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে।

নিহত ওই শিশুর নাম মো. ইয়াছিন মিয়া (৩)। সে জোরগাছ পুরাতন বাজার এলাকার হোসেন মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, দুপুরে সিয়াম বাড়ির পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে সে বাড়ির পেছনের একটি ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ তাকে না পেয়ে পরিবারের স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঐ ডোবায় শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা। পরে দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম আশেক আঁকা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শিশুটির পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ