শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

চার্জার খোলার সময় বিদ্যুতায়িত হয়ে অটোরিকশাচালকের মৃত্যু

স্থানীয় রিপোর্ট / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চার্জার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পহির উদ্দিন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ভানোর ইউনিয়নের দক্ষিণ বিশ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পহির উদ্দিন ওই গ্রামের মৃত লতিব উদ্দিনের ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক।

এ বিষয়ে পুলিশ জানায়, ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন পহির উদ্দীন। গতকাল বুধবার রাতে ইজিবাইকটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে ইজিবাইকটি চার্জ থেকে খুলতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে আটকা পড়েন তিনি। এ সময় বাড়ির লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ