শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

চাঁদাবাজির বিরুদ্ধে একশন নিতে গিয়ে এক সপ্তাহের মধ্যে বদলি হয়ে গেছি: এএসপি নুর

ডেস্ক রিপোর্ট / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

গার্মেন্টস থেকে ময়লার গাড়ি– চাঁদাবাজি সর্বত্র, অ্যাকশন নিতে গিয়ে দেখি ‘এক সপ্তাহের মধ্যে বদলি হয়ে গেছি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের সহকারী সুপার (এএসপি) দিদার নূর। আজ শনিবার (১২ জুলাই) সামাজিক মাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে দিদার নূর বলেন, ‘আমি যখন গাজীপুরে কোনাবাড়ী জোনে ছিলাম তখন নিজের চোখে দেখেছি কোনাবাড়ী, কাশিমপুরে এমন কোন জায়গা নেই, যেখান থেকে চাঁদাবাজি হয় না। গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে ময়লার গাড়ি সবজায়গায় ছিল চাঁদাবাজদের বিচরণ। প্রতিদিন এক ফুটপাত থেকেই তারা লাখ লাখ টাকা চাঁদা উঠাতো।

একবার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাই। ফুটপাতে যেন দোকান বসতে না পারে, সেখান থেকে যেন কেউ চাঁদা উঠাতে না পারে, সেব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করি। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতো কিন্তু কারো ফোনে রেসপন্স করতাম না। এক সপ্তাহ পর দেখি আমার অন্যত্র বদলি হয়ে গেছি।’

তিনি বলেন, ‘চাঁদাবাজদের সিন্ডিকেট অনেক শক্তিশালী। পুলিশ যখন পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে, তখনই এদের নির্মূল করা সম্ভব। পুলিশের অধিকাংশ সদস্যেরই চাঁদাবাজির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার প্রবল ইচ্ছা থাকলেও চাঁদাবাজদের বিরুদ্ধে খুব একটা কুলিয়ে উঠতে পারে না। উপর থেকে চাপ আসে।

এ এক অদৃশ্য চাপ! পুলিশ স্বাধীন কমিশন এসব কারনেই দরকার। স্বাধীন কমিশন হলে, এইসব গুন্ডাবাজি, চাঁদাবাজি পুলিশের পক্ষে একদিনেই নির্মূল করা সম্ভব। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি স্বাধীন পুলিশ কমিশনের আওয়াজটাও তুলুন। পুলিশকে যদি রাজনৈতিক প্রভাবমুক্ত না রাখা যায়, এইসব চাঁদাবাজি, গুণ্ডাবাজির দুষ্টচক্র চলতেই থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ