শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

চাঁদাবাজির বিপক্ষে পোস্ট দেয়ায় বৈষম্যবিরোধী নেতাকর্মীর ওপর এনসিপির হামলা

ডেস্ক রিপোর্ট / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায়াত তূর্য। এ ঘটনার জেরে বৈষম্যবিরোধী নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এদিকে হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হামলায় জামালপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায়াত তূর্য আহত হয়েছেন। তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই) জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জামালপুর শহরে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা শহরের ফৌজদারি মোড়ে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন বৈষম্যবিরোধীর সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায়াত তূর্য। সমাবেশ শেষে এনসিপির জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তাকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে বলে অভিযোগ উঠে সৌরভের বিরুদ্ধে। মারধরের কারণে তূর্য অসুস্থ হয়ে পড়ে এবং তাকে শহরের এম. এ. রশিদ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার সঙ্গে তার মা রয়েছেন বলে জানা গেছে।

এ ছাড়াও বেশ কয়েকদিন আগে তূর্য তার ফেসবুক আইডি থেকে এনসিপি নেতা আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের জের ধরেই হামলা চালানো হয় বলে জানান তূর্য।

এ ঘটনায় একটি সাধারন ডায়েরি (জিডি) করতে ভুক্তভোগী থানায় যান বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী দিয়া বলেন, ‘আমি, তূর্য এবং আরও একজন বন্ধু মিলে শহরের ফৌজদারি মোড়ে গল্প করছিলাম। এ সময় এক যুবক এগিয়ে এসে তূর্যকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন? এরপরই হঠাৎ ২০-২৫ জন এসে হামলা চালায়।’

অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি নেতা আবিদ সৌরভ বলেন, ‘আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। কে বা কারা হামলা করেছে আমি জানি না।’

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল আতিক বলেন, ‌‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত রয়েছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ