শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ঘুষের পাঁচ হাজার টাকা নিয়ে পৌরসভায় দুই কর্মকর্তার মারামারি; ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সাভার পৌরসভার ভেতরে ঘুষের পাঁচ হাজার টাকা ভাগাভাগি নিয়ে দুই কর কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, ঘটনার ভিডিওটি ইতোমধ্যেই ভাইরাল। বুধবার (২০ আগস্ট) দুপুরে পৌর কার্যালয়ে এ ঘটনায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

জানা গেছে, চলতি বছরের জুনে দক্ষিণ দরিয়াপুর মৌজার একটি হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তনের আবেদনের জন্য এক বাসিন্দার কাছ থেকে সহকারী কর আদায়কারী নজরুল ইসলাম পাঁচ হাজার টাকা নেন এবং মাত্র এক হাজার ১৫০ টাকার রশিদ দেন। কিন্তু কাজটি তিনি ইচ্ছাকৃতভাবে পেন্ডিং রাখেন।

বুধবার দুপুরে কর নির্ধারক নাজমুল হাসান এ বিষয়ে নজরুলকে প্রশ্ন করলে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কর নির্ধারক তন্দ্রা ইয়াসমিন।

তিনি বলেন, নাজমুল ভাই ও নজরুল ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পরে একে অপরকে আঘাত করেন। মূলত একটি ফাইল নিয়ে ঘটনাটি ঘটে। উত্তেজিত হয়ে হাতাহাতিতে জড়ান তারা। জানতে চাইলে নাজমুল হাসান বলেন, একটি ফাইলের কাজ না করেই পেন্ডিং রাখেন নজরুল। বাড়ির মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে এক হাজার ১৫০ টাকার রশিদ দিয়েছেন। বিষয়টি জানতে চাওয়ায় উত্তেজিত হয়ে আমাকে আঘাত করেন নজরুল। তখন হাতাহাতি হয়।

নজরুল ইসলাম বলনে, এখানে মারামারি হয়নি। আমাদের মধ‍্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরে ঠিক হয়ে যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মারামারির ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে নজরুল ইসলামের মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে।

এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ