শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে কোনো ভয় নেই: রনি

ডেস্ক রিপোর্ট / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে কোনো ভয় বা আতঙ্ক নেই। তাদের চেহারায়ও পরিবর্তন হয়েছে। অসাধারণ সুন্দর সুন্দর পোশাক পরে তারা ডেইলি কোর্টে আসছেন।

রনি বলেন, ‘আওয়ামী লীগের যেসব নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, যাদের পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ছিল ব্যক্তিগতভাবে, তারা প্রতিদিন সকাল-বিকেল টেলিফোন করে কান্নাকাটি করতেন। গত দুই তিন মাস ধরে তাদের কোনো রকম কান্নাকাটি আমি দেখছি না। তারা টেলিফোনই করছেন না।’

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা বলেন, ‘যারা জেলখানাতে ছিলেন তাদের মধ্যে যারা স্টার পলিটিশিয়ান মনে হচ্ছে তারা সবাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। অসাধারণ সুন্দর সুন্দর পোশাক পরে তারা ডেইলি কোর্টে আসছেন। নরমালি যখন তারা রাজনীতি করতেন সেই সময়টিতে পোশাকের যে বহর ছিল, একেবারে ধোলাই করা বা লন্ড্রি থেকে এনে যেভাবে তারা পোশাক পরতেন তার চেয়েও অনেক সুন্দর।’ সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘তাদের চেহারাও সুন্দর হয়ে গেছে। কারো মধ্যে হতাশা নেই এবং কোনোরকম ভয়ভীতি আতঙ্ক কাজ করছে না।

বিভিন্ন মানুষ বিভিন্ন এঙ্গেল থেকে তাদের ভয় দেখানোর চেষ্টা করছে যে, নির্বাচনের আগে আওয়ামী লীগের দুই-চারজনকে ফাঁসিতে লটকানো হবে। কিন্তু এতে করে আওয়ামী লীগের বন্দি যারা আছেন তাদের মধ্যে কোনোরকম আতঙ্ক তো দূরের কথা, একটা মশা দেখলে যেভাবে মানুষ ভয় পায়, তারা এমন নির্ভারভাবে আসা যাওয়া করছেন তাদের মধ্যে কোন ভয়ভীতি আতঙ্ক নেই।’ রনি আরো বলেন, ‘যেভাবে তারা ঠাট্টা-মসকারা করছেন, কথাবার্তা বলছেন এবং ধীরলয়ে চলাফেরা করছেন—মনে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তারা ওখানে কিছু সময়ের জন্য আছেন এবং অভিনয় করছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ