শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ করা হয়েছে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা

স্থানীয় রিপোর্ট / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালামের নেতৃত্বে এসআই সুফিয়ান ও এএসআই আসাদুজ্জামানসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার বারাইটারি এলাকায় অভিযান চালান। এ সময় নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও নগদ ৭ হাজার ৬০০/-টাকা জব্দ করে গ্রেপ্তারকৃত দুইজনকে থানায় নিয়ে আসা হয়

গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিরা হলেন নাটোরের লালপুর উপজেলার ধানাইদহপাড়ার মফিজ উদ্দিনের ছেলে শাহ আলম (৪০) ও পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রুপপুর গ্রামের সেলিম রেজার মেয়ে সানজিদা ইয়াসমিন (২০)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ