শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

কুড়িগ্রাম জেলা শহরের সুজামের মোড় এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১ মণ গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের অধীন ২২ বীর (বাংলাদেশ ইঞ্জিনিয়ার রেজিমেন্ট) কর্তৃক পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার পরিমাণ প্রায় ১ মণ এবং সঙ্গে ছিল একটি ডিসকভার মোটরসাইকেল।

সেনা অভিযানের বিষয়ে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে যায়।”

তিনি আরও জানান, সেনাবাহিনীর মাদকবিরোধী ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ