শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রী জা‌কি‌রের পিএস গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক পিএস ও তার চাচাত ভাই রাশেদুল ইসলাম রাশেদকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত রাশেদ কুড়িগ্রামের রৌমারী উপজেলার মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশের একটি দল।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ও‌সি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক প্রতিমন্ত্রী জাকিরের রাজনৈতিক পিএস রাশেদকে গ্রেপ্তার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কালে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সঙ্গ থেকে বিভিন্ন দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে গ্রেপ্তারকৃত রাশেদের বিরুদ্ধে। তা‌কে আদাল‌তের মাধ্যমে জেলহাজ‌তে পাঠানো হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ