শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

কু‌ড়িগ্রা‌মে রাজনৈতিক অস্থিরতা, পুলিশি টহল জোরদার

স্থানীয় রিপোর্ট / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের চিলমারী উপ‌জেলা বিএন‌পির দুই প‌ক্ষের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। রবিবার (৬ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জায়গায় এ টহল অব্যাহত রাখা হয়।

পুলিশ জানায়, উপজেলা রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট, থানাহাট ইউনিয়নের সবুজপাড়া, কলেজমোড়, পাম্প মোড় ও রমনা ইউনিয়নের শরীফেরহাটসহ বিভিন্ন এলাকায় এ নজরদারি করা হয়। পুলিশ লাইনস কুড়িগ্রাম ও ‌চিলমারী থানা পুলিশের সমন্বয়ে ওসি আশরাফুল ইসলামের নেতৃত্বে এসব জায়গায় বি‌শেষ নজরদারি করা হয় ব‌লে জানা গে‌ছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে পুলিশের এই নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

এ ছাড়াও যে মামলাটি হয়েছে, সে মামলায় আসামিদের গ্রেপ্তারে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আব্দুল বারি সরকারকে আহ্বায়ক ও আবু হানিফাকে সদস্যসচিব করে ৩০ সদস্য বিশিষ্ট এক‌টি আহ্বায়ক কমিটি ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।

ক‌মি‌টি প্রকা‌শের এই কমিটি বাতিলের দা‌বি‌তে ওই দিন দুপুরেই বিক্ষোভ মিছিল করেন বিএনপির একাংশ। এ ছাড়া ওই দিন রাতেই মশাল মিছিল ক‌রে কমিটি বাতিলের দাবি জানান বিক্ষুব্ধরা।

মশাল মিছিলের পরপরই উপজেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন জিয়াকে মারধরের ঘটনা ঘটে। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় একটি মামলা নথিভুক্ত হয়েছে।

সেই সঙ্গে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সদ্য ঘোষিত চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ হোসেন পাখি ও সদস্য আব্দুল মতিন সরকার শিরিনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ