শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে নাগেশ্বরীতে বজ্রপাতে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মোঃ দুর্জয় হাসান, নাগেশ্বরী কুড়িগ্রাম / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিকাপুর নুনখাওয়া এলাকায় বজ্রপাতে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে।

নিহত শিশুর নাম মোহাম্মদ বাবলু মিয়া (৮)। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ও মোঃ নূর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ছুটি হওয়ার পর বাবলু বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সে।

উক্ত ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুল মজিদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়ি যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।”

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুটির আত্মার মাগফিরাত কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ