শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাল কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। 

মোঃ দুর্জয় হাসান, নাগেশ্বরী কুড়িগ্রাম / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটায় পবিত্র কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে তাওহিদী মুসলিম জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর ২০২৫) বাদ আছর কচাকাটা বাসস্ট্যান্ড মসজিদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

‎বক্তারা নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পালের দ্বারা সংঘটিত কোরআন অবমাননার ঘটনাকে ঘৃণ্য ও ন্যক্কারজনক বলে উল্লেখ করেন।

‎ তারা বলেন, এই ধরনের কর্মকাণ্ড দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। বক্তারা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান এবং সরকারের কাছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

‎বিক্ষোভ মিছিলটি কচাকাটা বাসস্ট্যান্ড থেকে কলেজমোড় হয়ে বাজার প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ চত্বরে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা হানিফ উদ্দিন (সাবেক অধ্যক্ষ, গোলেরহাট ফাজিল মাদ্রাসা), মুফতি মমিনুল ইসলাম (খতিব, কচাকাটা বাসস্ট্যান্ড জামে মসজিদ), মাওলানা রিয়াজুল ইসলাম (সুবলপাড়), মাওলানা কফিল উদ্দিন (ইমাম, কচাকাটা বাসস্ট্যান্ড জামে মসজিদ), মাওলানা মইনুল ইসলাম (ইমাম, কচাকাটা বাজার জামে মসজিদ) জনাব মোঃ আলেফ উদ্দিন (আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কচাকাটা থানা) সহ এলাকার অসংখ্য আলেম-ওলামা ও সাধারণ মানুষ।

‎বক্তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দেশব্যাপী তীব্র গণআন্দোলন গড়ে উঠবে। শান্তিপূর্ণ এই কর্মসূচি শেষে তারা ঐক্যবদ্ধভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন এবং ধৈর্য ও সংযমের সঙ্গে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ