শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

কুড়িগ্রামে জমি দখল করতে এসে বেকায়দা, মোটরসাইকেল রেখে পলায়ন যুবদল নেতার

স্থানীয় রিপোর্ট / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের রৌমারীতে শাহজালাল ও নাজমুল হোসেন টাইগার নামে যুবদলের দুই নেতার বিরুদ্ধে ভাড়াটিয়া হিসেবে ৮ শতক জমি অবৈধভাবে দখল পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে এ ঘটনায় যুবদলের দুই নেতাসহ ৬ জন এবং আরও ১২ জনকে অজ্ঞাতনামা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল্লাহ মিয়া।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) বেলা আনুমানিক ১২ টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবদল নেতারা হলেন- উপজেলার যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ধনারচর গ্রামের শাহজালাল ও সদস্য কাশিয়াবাড়ী গ্রামের নাজমুল হোসেন টাইগার।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৬ শতক জমির মধ্যে ৮ শতক জমি ৩০ বছর আগে আইনাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন ভুক্তভোগী আব্দুল্লাহ মিয়ার বাবা আব্দুল কাদের। পরে আইনাল মিয়া মারা যাওয়ার পর তার ছেলে চাঁন মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল ও সদস্য নাজমুল হোসেন টাইগারসহ ১২ জনকে ভাড়া করে এনে জোরপূর্বক বাকি ৮ শতকও দখল করার চেষ্টা করেন। এ সময় প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে গ্রামবাসী ভাড়াটিয়াদের ধাওয়া শুরু করলে একপর্যায়ে প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ থানায় গিয়ে ৬ জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাত দেখিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক শাহজালাল বলেন, আমরা কারো ভাড়াটিয়া হিসেবে জমি দখল করতে সেখানে যাইনি। তবে মীমাংসার লক্ষ্যে গিয়েছিলাম। পরে মালিকানা দাবি করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে মোটরসাইকেল রেখে সম্মান বাঁচানোর দায়ে সেখান থেকে আমরা চলে আসি। তবে কেউ গণধোলাই দেয়নি। অন্য একটি মহল আমাকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ বলেন, যুবদলের কোনো সদস্যের বিরুদ্ধে জমি দখলসহ অন্য কোনো অভিযোগ উঠলে তা তদন্ত করে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদি ওই অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায় তাহলে জেলা নেতাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

রৌমারী থানার ওসি মো. সেলিম মালিক বলেন, এ বিষয়ে  লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ