শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ঘুমন্ত চার মাসের শিশুকে রেখে পাশের বাড়িতে মা, লাশ মিললো নদীতে

স্থানীয় রিপোর্ট / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে চার মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় শিশুটির পিতা আমিনুল ইসলাম অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, রহস্য উদ্‌ঘাটন করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এই হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এর আগে রোববার (৩১ আগস্ট) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, র‌োববার সন্ধ্যায় ঘরে শিশুটিকে তার মা ঘুম পাড়িয়ে রেখে পাশের বাড়িতে বেড়াতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন শিশুটি বিছানায় নেই। শিশুকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতেই বাড়ির পাশে বামনী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।

স্বজনদের অভিযোগ, রোববার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা শিশু আরিফুলকে হত্যা করে তার লাশ বাড়ির পাশের বামনী নদীতে ফেলে দেয়। শিশুর পিতা আমিনুল ইসলাম বলেন, ‘আমার নিষ্পাপ সন্তানকে যে হত্যা করেছে, তার বিচার চাই।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ