শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

কুড়িগ্রামে অন্যের জমি দখলের অভিযোগে যুবদ‌লের ২ নেতা ব‌হিষ্কার

ডেস্ক রিপোর্ট / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের রৌমারীতে জমি দখলের অভিযোগে যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালাল সোহান ও সদস্য নাজমুল হোসেনকে (টাইগার) প্রাথমিকভাবে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙী মধ্যপাড়া এলাকার ১৬ শতক জমির মধ্যে আটশতক জমি গত ৩০ বছর আগে আয়নাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন আব্দুল কাদের। পরে আয়নাল মিয়া মারা যাওয়ায় তার ছেলে চাঁন মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল ও সদস্য নাজমুল হোসেন টাইগারসহ ১২ জনকে এনে জোরপূর্বক বাকি আটশতক জমিও দখলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সংঘর্ষ হয়। পরে গ্রামবাসী ভাড়াটিয়াদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবীর বলেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালাল সোহান ও সদস্য নাজমুল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নেতাকর্মীরা ব্যক্তিগত স্বার্থে এ ধরনের কাজে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে। আব্দুস সামাদ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে। জমিজমা সংক্রান্ত বিষয় তাই আদালতের পরামর্শ নিতে বলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ