শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে ফিরে গেল বিএসএফ

ডেস্ক রিপোর্ট / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে কয়েকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের বাধায় বিএসএফ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের নিয়ে ফিরে যায়।

বুধবার (২৮ মে) রাত আনুমানিক ৯টা ৫০মিনিটে উপজলার রৌমারী সদর ইউনিয়নের চান্দারচর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

রৌমারী সদর ইউনিয়নের ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, বুধবার রাতে চান্দারচর সীমান্তের ১০৬৪ মেইন পিলারের গাভগাছের কাছে দিয়ে ভারতের আসাম রাজ্যের শাহাপাড়া বিওপির বিএসএফ কিছু নাগরিকদের ধরে এনে পুশইন করার দৃশ্য দেখে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাবাসী চিৎকার করছিল।

পরে আর পুশইন করতে না পেরে ককটেল বিস্ফোরণ করে চলে যায় বিএসএফ।

তিনি আরও বলেন, পুশইনে ব্যর্থ হলেও হয়তোবা রাতে যে কোনো সময় সীমান্ত দিয়ে পুশইন করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিতে পারে।

চান্দারচর সীমান্তের স্থানীয় বাসিন্দা মামুন বলেন, সীমান্তে হঠাৎ বিকট শব্দ হয়। পরে ঘর থেকে বের হয়ে দেখি সাদা ধোঁয়া উঠছে। গ্রামের আশপাশের লোকজন ছুটে এসে সীমান্তে জড়ো হয়েছিল। পরে দেখতে পাই সীমান্তের ওপারে বিএসএফ কিছু নাগরিকদের এনে তাদের রাস্তা রেখেছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বিজিবি সদস্যরা এসে আমাদের সীমান্ত এলাকায় না থাকার জন্য অনুরোধ করলে পরে আমরা বাড়ি চলে যাই।

রৌমারী সদর কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা কালবেলাকে বলেন, আমাদের বিজিবির টহল সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তের ওপারে বিএসএফের কয়েকটি গাড়ি এসে কাঁটাতারের কাছে দাঁড়ানো ছিল। এ নিয়ে বাংলাদেশের গ্রামবাসী হৈ-হুল্লোড় করে। তবে পুশইনের মতো কোনও ঘটনা নয়। এ ছাড়া বিএসএফ ককটেল বিস্ফোরণ করেনি।

তিনি আরও বলেন, আমরা সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা ডিউটি করছি। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ