শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

স্থানীয় রিপোর্ট / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন: আশা মনি (১১) ও সুমাইয়া (১১)। আশা মনি উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের আলম মিয়ার মেয়ে এবং সুমাইয়া একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

স্থানীয় বাসিন্দা রতন চন্দ্র রায় জানান, সোমবার বিকেলে পরিবারের অজান্তে দুই শিক্ষার্থী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সন্ধ্যা হলেও তাদের দেখা না মেলায় দুই পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ি থেকে খানিক দূরে খাসের দোলা নামের বিলে তাদের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তারা দুজন বিলে শাপলা তুলতে গিয়েছিল বলে ধারণা করছে পরিবার ও স্থানীয় লোবজন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিলে শাপলা তুলতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিলের ওই স্থানের (ঘটনাস্থল) মাটি কাটার ফলে গভীরতা সৃষ্টি হয়েছিল। দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ