শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙনে শতশত পরিবার নিঃস্ব, ভাঙন রোধে মানববন্ধন ‎

মোঃ দুর্জয় হাসান, নাগেশ্বরী কুড়িগ্রাম / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম এলাকায় দুধকুমার নদের ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। নতুন সুইচগেট থেকে পাঁচমাথা পর্যন্ত দীর্ঘ এলাকায় ভয়াবহ ভাঙনে বসতভিটা, মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে নিঃস্ব হয়ে পড়ছেন শতশত পরিবার।

‎স্থানীয়দের অভিযোগ, গত কয়েক সপ্তাহে এ এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। শুধু চলতি মাসেই প্রায় ৮০টির মতো বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে পরিবারগুলো স্ত্রী-সন্তান নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। তারা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও শত শত পরিবার গৃহহীন হয়ে পথে বসবে। ভাঙনের কারণে পার্শ্ববর্তী একটি বাজার, পাঁচটা মসজিদ, দুইটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি ইবতেদায়ী মাদরাসা হুমকির মুখে রয়েছে। খুব দ্রুত ব্যবস্থা না নিলে এগুলো নদীতে হারিয়ে যাবে।

‎সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবিতে চর দামালগ্রাম উত্তর তীর সংলগ্ন নদী তীরে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত মানুষজন। রায়গঞ্জ ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের ব্যানারে শতাধিক মানুষ এতে অংশ নেন।

‎মানববন্ধনে বক্তব্য দেন, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, রাষ্ট্র সংষ্কার আন্দোলনের উপজেলা শাখার সভাপতি লাভলু মিয়া, গোলজার হোসেন, রহমত আলী, তৈয়বুর রহমান ব্যাপারি, আমজাদ হোসেন ও সাফেরউদ্দিন ব্যাপারি প্রমুখ।

‎বক্তারা জানান, প্রতিদিন ভাঙনের গতি বাড়ছে। এভাবে চলতে থাকলে খুব দ্রুতই দামালগ্রাম এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং শত শত পরিবার আশ্রয়হীন হয়ে পড়বে।

‎রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি লাভলু মিয়া মানববন্ধনে বলেন, সরকার দুধকুমার নদের পশ্চিম তীর রক্ষায় বাজেট বরাদ্দ দিলেও পানি উন্নয়ন বোর্ডের সঠিক তদারকি না থাকায় এখনো কোনো কাজ শুরু হয়নি।

‎সরকারি কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা যদি অতি দ্রুত নদী রক্ষা প্রকল্প বাস্তবায়ন না করেন, তবে নদীতে ভাঙনে হারানো বাড়িগুলো সরকারি অফিস ও সরকারি জায়গায় স্থাপন করা হবে। এ সময় তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ