শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

কাভার্ডভ্যান চাপায় শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার মুকিমপুর গ্রামের খলিল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৩) তার স্ত্রী আঁখি আক্তার (২৬) ও তাদের দুই বছর বয়সী কন্যাসন্তান আন্নি খাতুন।

নিহতের চাচা মেহের আলী জানান, তার ভাতিজা আনোয়ার হোসেন ময়মনসিংহে আরএফএল কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুড়বাড়ি ঢাকার আশুলিয়ায় যাওয়ার উদ্দেশে সকালে ময়মনসিংহ থেকে গাজীপুরের উদ্দেশে অটোরিকশায় রওনা হয়। এ সময় সকাল আনুমানিক ১০টার দিকে গাজীপুরের বাসন থানার নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে অটোরিকশার পেছনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শিশু আন্নি নিহত হয়। আহত অবস্থায় আনোয়ার ও আঁখি আক্তারকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।

এ বিষয়ে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা এবং কাভার্ডভ্যান বাসন থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ