শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্ধগঞ্জে পৃথক সড়ক দুর্ঘনায় ২ নারী নিহত

রিফাতুন্নবী রিফাত প্রতিবেদক গাইবান্ধা: / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘনায় শেফালী বেগম (৩৫) ও সাঘাটায় উপজেলায় সাবিনা বেগম (৪০) নামের দুই নারী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ও বিকেলের দিকে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেফালী বেগম গোবিন্দগঞ্জ উপজেলার রেজাউল করিমের স্ত্রী ও সাবিনা বেগম সাঘাটার চিনির পটল গ্রামের শাহ আলমের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বিকেলের দিকে রেজাউল করিম তার গর্ভবর্তী স্ত্রী শেফালী বেগমকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটা নামক স্থানে পৌঁছায়। এসময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শেফালী বেগম মারা যান। এসময় থানা, হাইওয়ে ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনা স্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, দুপুর ১ টার দিকে সাবিনা বেগম ঘুড়িদহ ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য ক্রয় করতে অটোভ্যানযোগে রওনা হন। পথিমধ্যে সাঘাটা-চিনিরপটল সড়কে ওয়াপদা বাঁধের দক্ষিণ পাশে ইদ্রিস আলী মাষ্টারের বাড়ির মোড় নামক স্থানে পৌঁছায়। এসময় দ্রুতগামী মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানযাত্রী সাবিনা বেগম নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলাম নামের আশা এনজিও কর্মী গুরুতর আহত হন।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে যাওয়া হয়। নিহত সাবিনার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। আহত মাহমুদুল ইসলামকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ