শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

কচাকাটায় আগুনে পুড়ে ছাই অসহায় বৃদ্ধের বেচে থাকার সহায় সম্বল।

মোঃ দুর্জয় হাসান, নাগেশ্বরী কুড়িগ্রাম / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায়, রাতের আঁধারে আগুনে পুড়ে গেছে অসহায় আব্দুস সাত্তার ও সুফিয়া বেগম দম্পতির বাচার শেষ ঠিকানা টুকু। এযেন স্বপ্ন দেখার আগে ঘুম ভাঙার বাস্তব গল্প। এমনই এক মর্মান্তিক ঘটনার স্বাক্ষী, কচাকাটা বাজার ঈদগাহ মাঠের পাশে অসহায় দম্পতির ছোট্ট বাড়িটি। বৃহস্পতিবার রাতেও যেখানে স্বপ্ন দেখতেন ঝালমুড়ি বিক্রেতা বৃদ্ধ আব্দুস সাত্তার। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সকালেই চোখের সামনে শুধু পোড়া ছাই। শুধু ঘর নয়, পুড়ে গেছে সন্তানের মতো লালন পালন করা একটি গরু, তিন চাকার ভ্যান গাড়ি,আসবাবপত্র, ঝালমুড়ি বিক্রি করে জমানো অর্থসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। জানা যায়, শারীরিক ভাবে দুর্বল ও বয়োবৃদ্ধ সাত্তার সুফিয়া দম্পতি, ঈদগাহ মাঠের পাশে কয়েক শতাংশ জমির উপর নির্মাণ করেন ছোট্ট একটি বাড়ি,জীবিকা হিসেবে সাত্তার মিয়া বিকেলে বাজারে বিক্রি করেন ঝালমুড়িসহ হরেক রকমের মুখরোচক খাবার।যা পরম মমতায় ও যত্ন সহকারে সারাদিন বাড়িতে তৈরি করেন স্ত্রী সুফিয়া বেগম। এজন্য কিনেছেন একটি চার্জার ভ্যান গাড়ি।প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে ভ্যান গাড়ি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতের গভীরে চার্জার থেকে উৎপত্তি হয় আগুনের। নিমিষেই শেষ তিলে তিলে জমানো সুখ ও স্বপ্ন। এখন সব হারিয়ে নিস্ব এই পরিবারটি।এমন হৃদয় স্পর্শকাতর ঘটনায় পরিবারটির পাশে দাড়াতে সকলকে আহবান জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ