শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

এনসিপি বলে এদেশে কিছু থাকবে না: সাংবাদিক ইলিয়াস

ডেস্ক রিপোর্ট / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

এনসিপি বলে এদেশে কিছু থাকবে না মন্তব্য করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন।

আজ সোমবার (০৬ অক্টোবর) তার ফেসবুকে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেছেন। ইলিয়াস হোসেন বলেন, “আমি তো ৫ তারিখের ছয় দিনের মাথায় বলেছিলাম, শুনছিলেন? আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন। আপনারা মনে করছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন।

এখন কাঁদেন কেন?” তিনি আরও বলেন, “এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন। জামায়াত-বিএনপির বাইরে ১০–১৫ বছর পরে আওয়ামী লীগ আসতে পারে, তবে এনসিপি না।”

ইলিয়াস হোসেন বলেন, “আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ইউনুছসহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাচার করেছে।

আপনাদেরও কেউ কানাডা, কেউ তুর্কি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে টাকা জমিয়েছেন। অতএব শুধু উপদেষ্টারানা না, আপনাদেরও সবাই সেইফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামায়াতও মারবে।” তিনি আরও বলেন, “আমার একটু দুর্বলতা আছে, তাই ভালোবাসা দিয়ে বললাম, তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার।

যাদেরকে আদর করে উপদেষ্টা বানিয়েছো, তারাই এখন বেগুন, আলু, মুলা ধরিয়ে দিয়েছে। অথচ তাদের পক্ষ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মনে আছে?”

সবশেষে তিনি বলেন, “এখন নাকে তেল দিয়ে ঘুমান। সামনে নির্বাচন হবে জামায়াত আর বিএনপির মধ্যে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ