শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

এক বা দুই বিষয়ে ফেল করাদের কলেজে ভর্তির সুযোগ দাবি সিবগাতুল্লাহর

ডেস্ক রিপোর্ট / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

এবারের এসএসসি পরীক্ষায় যারা এক বা দুই বিষয়ে ফেল করেছে তাদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে নতুন পদ্ধতির সূচনা করার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

শুক্রবার (২৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ছয় লাখ শিক্ষার্থীর ছয় লাখ বছর নষ্ট করবেন না উল্লেখ করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এদেশের মানুষ। আরও নির্দিষ্ট করে বললে আমাদের তরুণ এবং যুবসমাজ।বিগত সময়ে প্রশ্নফাঁসসহ নানাধরনের অপকর্মে আমাদের পঙ্গু বানিয়ে ফেলার চেষ্টা হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘ধারণা করা হচ্ছে প্রশ্নফাঁস বা ‘লিখলেই নম্বার’ পাওয়ার নির্দেশনা না থাকায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল বেশ খারাপ হয়েছে। এ বছর প্রায় ৬ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছে। ব্রুনেই/মালদ্বীপের মতো দেশে মোট জনসংখ্যাও ৬ লাখ না। অনেকে হয়তো কোনো দুর্ঘটনায় কারণে একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।’

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লেখেন, ‘কিছু হতভাগার মার্কশিট দেখেছি। মাত্র একটা বিষয়ে ফেল করেছে আর অধিকাংশ বিষয়ে এ+ পেয়েছে। যারা এক/দুই বিষয়ে ফেল করেছে তাদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে নতুন পদ্ধতির সূচনা করার দাবি জানাচ্ছি। আগামী বছর ওরা ফেল করা একটি/দুইটা বিষয়ে পরীক্ষা দিলে আশা করি পাশ করবে ইনশাআল্লাহ।’

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আরও লেখেন, ‘সুযোগ পেলে আমাদের এই ছোট ভাই-বোনেরাই একদিন ঘুরে দাঁড়াবে। তাদের একটু সুযোগ দিন। আজ যারা হোঁচট খেয়েছে, তারাই একদিন অনন্য কিছু করে দেখাবে, ইনশাআল্লাহ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ