শিরোনাম
রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

একসঙ্গে জন্ম হয়েছিলো ৬ নবজাতকের, ৫ জনই মারা গেছে

ডেস্ক রিপোর্ট / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনই মারা গেছে। রবিবার রাত থেকে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত তাদের মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিএইচই) চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা গেছে।

নবজাতকের ফুপু লিপি বেগম বলেন, ‘নবজাতকের মধ্যে পাঁচজন মারা গেছে। চিকিৎসাধীন থাকা বাকি বাচ্চার অবস্থাও ভালো নেই।’

উল্লেখ্য, গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে নরমালভাবে তিন ছেলে, তিন মেয়ে জন্ম দেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের প্রবাসী হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রসূতি মায়ের গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। নরমাল ডেলিভারিতে তিন ছেলে ও তিন মেয়ে জন্ম দেন ওই মা।

বাচ্চাদের ওজন ছিল তুলনামূলক অনেক কম। ফলে তাদের সবার অবস্থাই ছিল আশঙ্কাজনক। তাই জন্মের পর তাদের রাখা হয় নবজাতক বিভাগে আইসিইউতে। ঢামেক হাসপাতালে তিনজন, ও বাহিরের একটি হাসপাতালে তিনজন।

প্রথমে ঢামেক হাসপাতালে একজন, পরে একে একে বিভিন্ন সময়ে দুই হাসপাতালে চিকিৎসাধীন থেকে পাঁচজন মারা যায়। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও ভালো নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ