শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতা, সচিবকে শোকজ

ডেস্ক রিপোর্ট / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন এক ছাত্রদল নেতা। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনেই নাটোরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে কেন্দ্রের ১০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ নিষেধ। তারপরও কেউ কেন্দ্রের মধ্যে অনধিকার প্রবেশ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে নীতিমালায়।

কিন্তু এমন আইনের তোয়াক্কা না করে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে প্রবেশ করেন বনপাড়া পৌর ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার। তিনি কক্ষে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, বনপাড়া কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে ৯টা ৪০ মিনিটে যাই। এসময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। তবে আসন দেখিয়ে দিতে একজন পরীক্ষার্থীর সঙ্গে রাকিব কক্ষে প্রবেশ করেন বলে জানতে পেরেছি।

ঘটনায় কেন্দ্র সচিব উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অভিযুক্ত ছাত্রদল নেতাকে আটকের প্রক্রিয়া চলছে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি গোলাম পরোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ