শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

ইউটিউব দেখে কোচিং, নাগেশ্বরীতে মাঠ কাঁপাচ্ছে সাড়ে তিন বছরের ঈসা

মোঃ দুর্জয় হাসান, নাগেশ্বরী কুড়িগ্রাম / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

ব্যাট হাতে মাঠ কাঁপাচ্ছে কুড়িগ্রামের এক বিস্ময়বালক। সাড়ে তিন বছরের শিশু মোহাম্মদ ঈসা যখন খেলতে নামে, তখন তাকে ঘিরে ভিড় করে পথচারী ও এলাকাবাসী। চোখে-মুখে বিস্ময়—এত অল্প বয়সেই কী নিখুঁত ব্যাটিং! স্টাইলিশ স্ট্রোক, চার-ছক্কার ঝড় আর বল হাতে স্পিন বোলিং—সব মিলিয়ে এক সম্ভাবনাময় ক্রিকেট প্রতিভা হয়ে উঠছে সে।

নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের মাঠে বাবার কোলে চড়ে আসে ঈসা।

ব্যাট-বল হাতে সে অনুশীলনে মেতে ওঠে। কখনো চার মারে, কখনো ছক্কা। আবার বল হাতে তুলে নেয় লেগ স্পিন, কাবু করে ব্যাটসম্যানদের। বৃষ্টি হলে খেলা চলে ইউনিয়ন পরিষদের বারান্দায়।

মাত্র দুই বছর বয়সে ক্রিকেটের প্রতি আগ্রহ দেখা যায় ঈসার মধ্যে। সেই আগ্রহকে গুরুত্ব দিয়ে বাবা আমিনুর রহমান নিজেই হয়ে ওঠেন কোচ। কাঠের ছোট ব্যবসা সামলে ইউটিউব দেখে নিজেই ছেলেকে শেখাচ্ছেন ক্রিকেটের কৌশল। নিজে কখনো ক্রিকেট না খেললেও ছেলের জন্য কিনেছেন ব্যাট-বলসহ প্রয়োজনীয় সরঞ্জাম।

আমিনুর রহমান বলেন, ‘সন্তানের খেলার প্রতি আগ্রহ দেখে ইউটিউব থেকে শেখে শেখে ওকে প্রশিক্ষণ দিচ্ছি। আমার স্বপ্ন, ঈসা একদিন জাতীয় দলে খেলবে, দেশের হয়ে সুনাম বয়ে আনবে। জেলা ক্রীড়া অফিস থেকে কিছুটা সহযোগিতা পেয়েছি, এটা আমাদের জন্য অনুপ্রেরণা।’

ঈসার খেলা দেখে মুগ্ধ স্থানীয় বাসিন্দারাও। অনেকে বলেন, সুযোগ পেলে এই শিশু একদিন দেশের গর্ব হয়ে উঠবে।

কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজিদুল কবির রাসেদ বলেন, ‘শিশুর ক্রিড়া নৈপুণ্যকে বাস্তবে রূপ দিতে একাডেমি শিক্ষার পাশাপাশি এলাকায় একটি মিনি স্টেডিয়াম গড়ে তুলতে পারলে ঘরে ঘরে ইসার মতো প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।’

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আকরাম হোসাইন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈসার খেলা তার নজর কেড়েছে। তার মতে, ঈসা অত্যন্ত সম্ভাবনাময় খেলোয়াড়। প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে সে আরো ভালো করতে পারবে। প্রয়োজনে তাকে বিকেএসপিতে ভর্তি করানোর জন্য সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ