শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

আহতদের জন্য শতাধিক ব্যাগ রক্ত দিলেন বিএনপি নেতারা

ডেস্ক রিপোর্ট / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

‎রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য স্বেচ্ছায় শতাধিক ব্যাগ রক্ত দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

‎মঙ্গলবার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ রক্ত সংগ্রহ করা হয়। এসময় আহত শিক্ষার্থীদের রক্ত দেয়ার জন্য যুবদলের শত শত নেতাকর্মী ভিড় করেন। রক্ত সংগ্রহ শেষে দগ্ধদের জন্য রাতে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

‎‎যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জ জুয়েল, ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্যতম যুগ্ন আহ্বায়ক শামীম আহমেদ, মোহাম্মদপুর ৩১ নং ওয়ার্ডের যুবদলের সদস্যসচিব নাসির উদ্দিন বিশ্বাসসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

‎এর আগে গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশিরভাগই শিশু। আহতদের চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজনীয়তা দেখা দেয়।

এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে, আহত ১৬৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ