শিরোনাম
রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

ডেস্ক রিপোর্ট / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার বেলা ১২টার দিকে জামগড়া এলাকার পলমল গ্রুপের ‘আয়েশা গার্মেন্টস’ নামে ওই পোশাক কারখানায় আগুন লাগে বলে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সবুজ ইসলাম জানান।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। বেলা ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুন লাগার পর কারখানার আশেপাশে অনেক লোকজন জড়ো হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে বলে জানা গেছে।

ফায়ার ফাইটার সবুজ ইসলাম বলেন, “আয়েশা গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ও বিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে আগুন জ্বলছে এবং ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না।”

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ