শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

আমরা বিএনপির পুলিশ চাই না: হাসনাত

ডেস্ক রিপোর্ট / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা বিএনপির পুলিশ চাই না। আওয়ামী লীগ চেয়েছিল দলীয় পুলিশ, তারা প্রশাসনকে দলীয়করণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের অস্ত্র বানিয়েছিল। তার ভয়াবহ পরিণতি আপনারা নিজেরাই দেখেছেন।

‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক পথ সভায় বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন তিনি।

সভায় তিনি আরো বলেন, ‘আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, জনগণের রাষ্ট্র গড়ার কথা বলছি। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ ভাইদের বলতে চাই—আপনারা কোনো দলীয় চিন্তার বাহক হবেন না, আপনারা বাংলাদেশ পন্থী পুলিশ হোন।’

হাসনাত বলেন, ‘চট্টগ্রামের পটিয়ায় থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ছয়জন আন্দোলনকারী ও চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় স্পষ্ট, রাষ্ট্রীয় বাহিনী যেন দলীয় হাতিয়ারে পরিণত না হয়।’

এনসিপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে, তবে ৫ আগস্টের মতো ঘটনার পুনরাবৃত্তি অনিবার্য হয়ে উঠবে।’

এ সময় রাজারহাটসহ আশপাশের এলাকা থেকে এনসিপি নেতাকর্মী সভায় যোগ দেন।

সভা মঞ্চ থেকে বারবার ‘দল নয়, দেশ আগে’, ‘পুলিশ হবে জনগণের’—এমন স্লোগান দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ