লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়খাতা রেল স্টেশনের উত্তর পার্শ্বে লালমনিরহাটগামী কম্পিউটার ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে সেই ব্যক্তির মৃত্যু হয়।
নিহত গফরুদ্দিন নামের ওই ব্যক্তি বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের বাসিন্দা। মানসিক প্রতিবন্ধী হওয়ায় বাজারের একটি দোকানের পিছনে বসবাস করতেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে বুড়িমারী থেকে ছেড়ে আসা কম্পিউটার ট্রেনটি বড়খাতা রেলওয়ে স্টেশন ঢোকার আগমুহুর্তে গফুরুদ্দিন নামের ঐ ব্যক্তি ট্রেনের সাথে ধাক্কা লেগে পরে যান।
খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছালে ততক্ষণে ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিমের সাথে ওই পরিবারের লোকজন যোগাযোগ করলে না থাকায় মরদেহ হস্তান্তর করে ফায়ার সার্ভিস।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রেলপথ ও সড়কপথে চলাচলের ক্ষেত্রে সতর্কতার পাশাপাশি নিজের এবং অন্যের জীবন রক্ষায় বিভিন্ন পদক্ষেপের পরামর্শ দিয়ে আসছে হাতীবান্ধা ফায়ার সার্ভিস। সর্তক থাকলেই ঝুঁকিপূর্ণ দুর্ঘটনাতেও বাঁচতে পারে মানুষের প্রাণ।