শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

আপনি দয়া করে সুষ্ঠু একটি নির্বাচন দিন, বিদায় নেন- জাতিকে বাঁচান: ড. ইউনূসকে আনিস আলমগীর

ডেস্ক রিপোর্ট / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন, ড. ইউনূস আজ তৃতীয় কিস্তিতে খুচরা অনেক রাজনৈতিক দলের নেতাদের পাশে বসে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন— পতিত শক্তি গণ্ডগোল সৃষ্টি করে নির্বাচনের আয়োজন বানচাল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ‘ফ্যাসিবাদবিরোধী’ সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ রবিবার তিনি এক ফেসবুক স্ট্যাটাসে আরো যোগ করেন, অন্যদিকে, তারই নিয়োগকর্তাদের একজন সমন্বয়ক আজ চাঁদার টাকা আনতে গিয়ে সাঙ্গাতসহ ধরা পড়েছেন— দ্বিতীয় কিস্তি, কোটি টাকার। আর এই ‘চাঁদাবাজ সমন্বয়ক’ই আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়— ‘ডিসেম্বরে কিসের ভোট? বিম্পি তো মাদার চো*।

পাতার নাম পুদিনা, বিএনপিরে তুদি না…”

আনিস আলমগীর বলেন, নির্বাচন বানচাল করতে চায় কারা, উনি দায়ী করেন কাকে! আওয়ামী লীগ কি নির্বাচন বানচাল চায়? নাকি উনার প্রিয় পাত্ররাই নির্বাচন চান না? মানুষ কি এতই অবুঝ!

তিনি আরো যোগ করেন, শুনুন বদ্দা, আপনি দয়া করে সুষ্ঠু একটি নির্বাচন দিন, বিদায় নেন— জাতিকে বাঁচান। আপনার মতো একজন নোবেলজয়ীকে যদি আন্দোলন করে ক্ষমতা থেকে নামাতে হয়, সেটা শুধু আপনার লোকজনের জন্যই লজ্জাজনক হবে না— আমাদের জাতিকেও বিশ্ব দরবারে অপমানিত করবে।

সবশেষে তিনি কারণ হিসেবে বলেন, বিলিয়ন ডলার খরচ করে আপনার প্রোপাগান্ডা টিম বিশ্বজুড়ে আপনার এমন এক শক্তিশালী ইমেজ তৈরি করেছে, যে ইমেজ দেখে তারা আমাদের কথা বিশ্বাসই করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ