শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

আপনাদের উস্তাদ প্রেমে মজেছেন, দাবি আবু ত্বহার স্ত্রীর

ডেস্ক রিপোর্ট / ১৫০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আপনাদের উস্তাদ প্রেমে মজেছেন’ বলে দাবি করেছেন আবু ত্বহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারাহ। ১১ অক্টোবর সকাল ৭টা ৪৮ মিনিটে তিনি এ বিষয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট করেন। রংপুরের আলোচিত ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়ে এর আগে ২ অক্টোবর রাতে স্ত্রী সাবিকুন নাহার সারাহ একই পোস্ট করেছিলেন। যেটা ঘিরে শুরু হয় আলোচনার ঝড়। পরে ৬ অক্টোবর আবু ত্বহা মোহাম্মদ আদনান ফেসবুক পোস্টে স্ত্রীর অভিযোগের ব্যাখ্যা দেন।

তখন পোস্টটি সরিয়ে ফেলেন স্ত্রী। তিনি পরবর্তী পোস্টে ভুলের জন্য ক্ষমাও চান। তবে আজ সকালে পুনরায় এ বিষয়ে পোস্ট করলে আলোচনা নতুন মোড় নেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি তার ওয়ালে দেখা গেছে। ডি.আর.বি নিউজের পাঠকদের জন্য পোস্টটি তুলে ধরা হলো:

‘এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ, আর সেলিব্রিটিগণও মেবি এয়ার হোস্টেস ডিজার্ব করে।

আপনাদের উস্তাদ Abu Taw Haa Muhammad Adnan প্রেমে মজেছেন জারিন জেবিন নামক তার ১৫ বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান এয়ার হোস্টেসের।

তখন উস্তাদ ডেসপারেটলি তাকে চেয়েছিলেন নাকি, তখন তার টাকা নেই বলে পরিবার দেয়নি।

এখন আবার জারিন জাবিন নামক ভদ্রমহিলা ডেসপারেটলি আপনাদের উস্তাদকে চাচ্ছেন।

পুরাতন প্রেম নতুন রূপে, একটু বেশিই ফিলিংসে ডুবেছেন। তারা নিয়মিত চ্যাট বক্সে ফিলিংস আদান-প্রদানসহ ঘণ্টার পর ঘণ্টা তার যিন্নুরাঈন সেন্টারে বসে বসে ফোনে কথা বলছেন।

আবার সে তার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে পোষণ করেন + সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন।

আসলে আপনাদের দেওয়া টাকায় গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা। নারী পুরুষ একসাথে ক্লাস নেওয়া।

যে কো-এডুকেশন শিক্ষার বিরোধিতা তার জবানে অথচ তারই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধ মেলামেশার বিশাল আয়োজন। বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সাথে সরাসরি বসা আর আলোচনা করা, বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেওয়া।

(এগুলো থেকে খুব তাকে বিরত রাখতে চেয়ে অস্থির হতাম বিধায় আমাকে তার আশপাশের সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছে, নিজেই চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করে, নানা তোহমত চাপিয়ে দেয়)

যাই হোক, আমার বিছানায় বসে প্রেম করেন এ এয়ার হোস্টেস নারীর সাথে। তিনি মাশাআল্লাহ। সেন্টারে কাজ আছে বলে রাত ৩টায় বাসায় আসেন। এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন।

তিনি যা-ই করেন, তা আবার গোপনের ধার ধারেন না, কারণ তিনিই সবচেয়ে বড়।

এছাড়াও এয়ার হোস্টেস জারিন জেবিনের সাথে এনগেজ হওয়ার পূর্বে রংপুরের আরেক মেয়ে যে কি না তাদের কোনো এক ওমরা প্রতিযোগিতার স্টুডেন্ট ছিল আবার আলেমাও। আপনাদের উস্তাদ সে মেয়েকে ইফতা পড়াবে, তাকে নিয়ে দ্বীনের কাজ করবে, বিয়ে করবে ইত্যাদি কথা দিয়ে তার বাবা ভাইয়ের সাথেও কথা বলেছে।

পরবর্তীতে যখন এই এয়ার হোস্টেসকে পেলো, তখন আবার সেই আলেমা মেয়েকে নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে আপনি বিয়ে করে নিন ভালো পাত্র পেলে।

তখন সেই মহীয়সী নারী আবার উস্তাদের প্রেমে পাগল হয়ে ইন্তেজারের পথ বেছে নিয়েছে।

উস্তাদও কথা দিয়েছে বিয়ে করলে তাকেই করবে।

এমন লিস্ট অভাব নেই।

দেখা যাক ফাইনালি উস্তাদ কার হোন।

আমাকে প্রচণ্ড প্রেশার দেওয়া হয়েছে এ বিষয়গুলোর সাথে একাত্মতা প্রকাশের জন্য। অনুকূলে না পেয়ে ২ বছর যাবৎ নানা রকম সিনক্রিয়েট করে তোহমত চাপিয়ে দেওয়া হয়েছে।

এমতাবস্থায় মানসিক ও শারীরিকভাবে ফিট ফিল করছি না বিধায় এবারের অনলাইন তালিম স্থগিত করা হলো।

আল্লাহ সুবহানাহু ওয়াতা’আলা চাহেন তো, আগামী মাসের প্রথম শনিবার সন্ধ্যা ৭ঃ৩০ ঘটিকায় যথারীতি অনলাইন তালিম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

উসমান আয়িশাসহ আমার জন্য দু’আর দরখাস্ত।

বে-শাক আমি গুনাহগার। রবের ক্ষমার মুখাপেক্ষী। দয়ার মুখাপেক্ষী।’

পোস্টের কমেন্ট বক্সে সাবিকুন নাহার সারাহ একটি নোট দিয়েছেন। তাতে উল্লেখ করেছেন, ‘আমি মিথ্যা বলিনি।

নিছক সন্দেহের বশে লেখার তো প্রশ্নই আসে না। উল্লেখিত পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলাম সংশোধনের আশায়। কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ করে যে আস্ফালন, তা তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না।

হতে পারে আমার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি চূড়ান্ত রূপে সংশোধন হয়ে প্রকৃত অর্থেই কখনো দ্বীনের বড় উপকারে আসবেন।

আমি নানাভাবে আক্রমণের শিকার অলরেডি এবং আরও হবো জানি। আমি আমার পরওয়া করি না। আমি স্বার্থান্বেষী, নেইম-ফেইম বিলাসীও নই।

وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُّبِين’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ