শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ : মাসুদ কামাল

ডেস্ক রিপোর্ট / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। আগামী নির্বাচনটা কেমন হবে সেটা আওয়ামী লীগের ওপর নির্ভর করবে। আওয়ামী লীগের ভোট টানার জন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তার নমুনা আমরা অলরেডি দেখতে শুরু করেছি। নমুনা একাধিক আছে।’

মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে মাসুদ কামাল এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, “মঙ্গলবার (১১ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে একটা মতবিনিময় সভায় বলেছেন, ‘আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না।

আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব’।”

মাসুদ কামাল বলেন, ‘মির্জা ফখরুল ইসলামের বক্তব্য অবিশ্বাস্য মনে হতে পারে। ৫ আগস্টের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে এর মধ্যে অনেক হয়রানিমূলক মামলা আছে, যত মামলা আছে, সেই মামলাগুলোর ৯০ শতাংশরও বেশি মামলার বাদী হচ্ছে বিএনপি অথবা যুবদল অথবা ছাত্রদল অথবা স্বেচ্ছাসেবক দলের কোনো না কোনো নেতা বা কর্মী। এতে কোনো সন্দেহ নেই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বিভিন্ন মামলা বাণিজ্যের কারণে অনেকে বাড়িতে থাকতে পারে না, দৌড়ের ওপর আছে। আর বিএনপির মহাসচিব বলছে যে তিনি সব হয়রানিমূলক মামলাগুলো তুলে নেবে। আওয়ামী লীগের ভেতরে যত মামলা আছে সব মামলা উনারা উঠিয়ে নেবেন। শুনতে একটু অবিশ্বাস্য লাগে।

মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের পর বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণমাধ্যমে উনার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

বিবৃতিতে তিনি বলেছেন, আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না, আমি আমার দেওয়া বক্তব্যে আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলার দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দিইনি।

মাসুদ কামাল বলেন, আওয়ামী লীগের ভোট টানতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে। এর বড় কারণ হচ্ছে আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারবে না। আর আওয়ামী লীগের ভোট যার পক্ষে যাবে সে দলেরই জয়ী হওয়ার সম্ভবনা প্রবল। আর এ কারণেই এ ধরনের বক্তব্যে দেওয়া হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ