শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

অপরাধ দমনে চিলমারীর আকাশে ‘ড্রোন’ ব্যবস্থা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীর দূর্গম চরাঞ্চলে অপরাধ দমনে আকাশে ড্রোন উড়িয়ে ঝুঁকি পূর্ণ স্থান গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সেই সাথে নৌপথে দুইদিন বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। ঝুঁকিপূর্ণ রুটে গোয়েন্দা পুলিশ (ডিবি), নৌপুলিশ, থানা পুলিশ টহল জোরদার করেছেন।  হাটবার করে এ নজরদারি কঠোর ভাবে পরিচালনা করা হচ্ছে৷

পুলিশ জানায়,  বিভিন্ন সময় চিলমারী-রৌমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে এই দুই রুটে হাটের দিন সহ অন্যান্য দিনেও পুলিশ বিশেষ নজরদারি করছেন।  পুলিশের টহলের পাশাপাশি ড্রোন উড়িয়ে এ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বিশেষভাবে নজরদারি করা হচ্ছে এবং এটি চলমান থাকবে৷

উপজেলার চিলমারীর জোড়গাছে সপ্তাহে রবিবার ও বুধবার করে অনেক বড় হাট বসে৷ এদিন চিলমারীর চর এলাকাগুলো ব্যতিতও আশেপাশে উপজেলার থেকে নৌরুটে বিভিন্ন ব্যবসায়ীরা আসেন হাট করতে। এর আগে পর পর ডাকাতির ঘটনার পর জেলা পুলিশ সুপারের নির্দেশে সংশ্লিষ্ট থানা পুলিশ কাজ করে যাচ্ছেন ফলে ডাকাতির প্রবণতা অনেকাংশে কমে গেছে।

খোঁজ নিয়ে ও সরেজমিনে দেখা গেছে, উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট জোড়গাছ হাট,  রমনা ঘাট, কাঁচকোল, ফকিরের হাট, চিলমারী ইউনিয়নের চরগুলো সহ বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে বিশেষ নজরদারি দেখা গেছে।

চিলমারী ইউনিয়নের মাইদুল ইসলাম জানান, এখন ডাকাতি কমে গেছে নাই বললেই চলে। আর ড্রোন দেখা যায় আকাশে উড়াতে ফলে ঝোপঝাড়ে যদি কোনো ডাকাত দল বা মাদককারবারী থাকে তাহলে সেসব খুব সহজেই ধরা যাবে। ড্রোন ক্যামেরা বিশেষ ব্যবস্থা করায় পুলিশকে ধন্যবাদ জানান তিনি।

মাহফুজার নামে এক ব্যবসায়ী বলেন, এখন হাটের দিন হাট করতে আসতে ভয় করে না। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে নৌকায় পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, চিলমারী নদীবন্দর ও নৌরুটে অপরাধ প্রতিরোধের জন্য সার্বক্ষণিক ড্রোন মনিটরিং চলছে। অতিরিক্ত পুলিশি তৎপরতায় নৌডাকাতি দীর্ঘ দিন বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ