শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র চালানোর কোনো ভিশন নেই, অভিযোগ ঢাবি অধ্যাপকের

ডেস্ক রিপোর্ট / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কম থাকায় কঠোর সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের এই অবহেলা থেকেই প্রমাণ হয়, তাদের রাষ্ট্র পরিচালনার কোনো সুস্পষ্ট ভিশন বা লক্ষ্য নেই।

বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে অধ্যাপক মামুন লিখেছেন, “যেইদিন থেকে শিক্ষা ও স্বাস্থ্যে নামমাত্র বরাদ্দ দেখেছি, সেইদিনই বুঝে গেছি—অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র চালানোর আসলে কোনো ভিশনই নেই।”

শুধু স্ট্যাটাসেই থেমে থাকেননি, মন্তব্যের ঘরেও তিনি যুক্ত করেছেন আরো কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য। সেখানে তিনি লিখেছেন, “দেশের প্রধান সমস্যাই হলো শিক্ষা। শিক্ষার কারণে বেকার সমস্যা, শিক্ষার কারণে মব, শিক্ষার কারণেই সব রকমের পরিবেশ দূষণ। সাথে স্বাস্থ্য তো আছেই। এই দুই খাতে অবহেলার কারণে প্রতিবছর লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে।”

অধ্যাপক মামুন বরাবরই শিক্ষা ও গবেষণার গুরুত্ব নিয়ে সোচ্চার। তিনি বিশ্বাস করেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত সরকারি বিনিয়োগ ছাড়া কোনো জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি এর আগে একাধিকবার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা ও স্বাস্থ্য। কিন্তু বারবার দেখা যাচ্ছে, এ দু’টি খাতেই সর্বনিম্ন গুরুত্ব দেওয়া হচ্ছে।”

অধ্যাপক মামুনের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সঙ্গে একমত হয়ে মন্তব্য করেছেন যে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বিনিয়োগ ছাড়া রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন কল্পনাও করা যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ