শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন

অতিরিক্ত দামে সার বিক্রি করায় কচাকাটায় সাব-ডিলারকে ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমানা।

মোঃ দুর্জয় হাসান, নাগেশ্বরী কুড়িগ্রাম / ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কচাকাটা থানায় গাবতলা বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগে এক সাব-ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

‎সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ রায় দেন। জরিমানাপ্রাপ্ত সাব-ডিলার হলেন আব্দুস ছামাদ। তিনি গাবতলা বাজারের সাহাজাদী ট্রেডার্সের মালিক।

‎এর আগে সকালে বল্লভেরখাষ ইউনিয়নের ভিতরবন্দ বেল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম সার কিনতে গেলে দেখা যায়—সরকারি নির্ধারিত ১,৩৫০ টাকার পরিবর্তে এক বস্তা (৫০ কেজি) ইউরিয়া সার ১,৮০০ টাকায় বিক্রি করছেন ওই ডিলার। এ সময় কৃষকদের সঙ্গে ডিলারের লোকজনের বাকবিতণ্ডা শুরু হলে কচাকাটা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎পরে ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পান এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেন। পরে দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়ে ডিলারকে অর্থদণ্ড প্রদান করা হয়।

‎অভিযান চলাকালে উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন ও কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

‎উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, “উপজেলায় পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির চেষ্টা করছে। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ